ভিয়েনা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

হজের খরচ কমছে, দুদিনের মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৮০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: খরচ কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮অক্টোবর) দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

৩০ অক্টোবর হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, এই অর্থনীতি নামের ঘরের দরজা খোলা, সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

এরআগে ধর্ম উপদেষ্টা উপজেলা পরিষদের পৌঁছালে উপজেলা প্রশাসন ধর্ম উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের একটি চৌকশ দল উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় বাংলা হিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হজের খরচ কমছে, দুদিনের মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা

আপডেটের সময় ০৮:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪