ভিয়েনা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৯৫ সময় দেখুন

চলতি বছরের শুরুর দিকে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন
চিত্রনায়িকা অপু বিশ্বাস

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৭ আগস্ট) দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়,সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি।

উক্ত সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি। সে সময় অপু বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

তবে মাস ঘুরতেই এবার জানা গেল, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই। এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

কবির আহমেদ/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

আপডেটের সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪