ভিয়েনা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা ববির বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ১০৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক: পরিচালককে পেটানোর অভিযোগের পর এবার অন্য আরেকটি ঘটনায় চিত্রনায়িকা ববি হকের বিরুদ্ধে মামলা হয়েছে।  রববিআর (২৩ জুন) দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ী। এতে ববি হক ও তার কথিত বন্ধুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও চুরিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। রেস্টুরেন্টর নামকরণ করা হয় ‘ববস্টার’। রেস্টুরেন্টের আগের মালিককে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল অভিযুক্তদের। তারা প্রথমে ১৫ লাখ পরে ১০ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে শুরু হয় দ্বন্দ্ব। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে বকেয়া ভাড়া ও অনিয়মের অভিযোগে ভবনটির মালিক রেস্তরাঁটি বন্ধ করার নির্দেশ দিলে মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রথম মালিক আমান উল্লাহ আমান বলেন, ববি আর বাশার মূলত ক্রেতা। তারা কেনার কথা বলেও টাকা পরিশোধ করেননি। পাশাপাশি জোর করে পেশীশক্তি খাটিয়ে রেস্টুরেন্টটা দখল নেওয়ার চেষ্টা করে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

মামলা বিবরণীতে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয় ভীতি প্রদর্শনের অপরাধে মামলাটি করা হয়। এর তদন্ত করছেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন। এ বিষয়ে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ববিসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা ববির বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৭:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪