ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে কর্মকর্তাদের মানববন্ধন ও মৌন মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৫০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্ন্তভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও মৌনমিছিল কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী। এসময় বক্তারা সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে প্রত্যাহার ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে কর্মকর্তাদের মানববন্ধন ও মৌন মিছিল

আপডেটের সময় ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪