ভিয়েনা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

সর্বজনীন পেনশন স্কীম থেকে বিশ্ববিদ্যালয় সমূহকে প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৪৫ সময় দেখুন

টাঙ্গাইল 
সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্ন্তভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন  মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ আজাদ সোবহানী আল ভাসানী। মানববন্ধনে বক্তারা সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের গৃহীত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ২য় দিনে মানববন্ধন ও মৌনমিছিল কর্মসূচি পালিত হবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সর্বজনীন পেনশন স্কীম থেকে বিশ্ববিদ্যালয় সমূহকে প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

আপডেটের সময় ১১:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪