ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

আচরনবিধি লঙ্গন; রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ তিন জনের প্রার্থীতা বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৪৮ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২ জুন) নির্বাচন কমিশনের শুনানি শেষে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।  তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর শুনানি শেষে প্রার্থিতা বাতিল করেছে কমিশন।

তারা হলেন- চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেগম ফেরদৌসী।

এর আগে, গত ৩১ মে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের হয়েছে অভিযোগ এনে ইসিতে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের ডেকে পাঠানো হয়েছিল।

ইসি জানায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাট নামক স্থানে ও চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণের সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি এই তিন জনকে প্যানেল করে অবৈধ ভাবে প্রকাশ্যে ভোট চেয়েছেন। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২২ অনুসারে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। সেজন্য তাদের আজ ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছিল। আজ তারা হাজির হলে শুনানি শেষে তাদের প্রার্থীতা বাতিল করে কমিশন।

আগামী ৫ জুন পঞ্চম ধাপে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস 

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আচরনবিধি লঙ্গন; রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ তিন জনের প্রার্থীতা বাতিল

আপডেটের সময় ০৭:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪