ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

টাঙ্গাইলে মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যার চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ৫১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে মা-বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মেয়ের নাম শেহতাজ মৃত্তিকা (৫)। গুরুতর অসুস্থরা হলেন মৃত্তিকার বাবা মাসরুল হোসাইন (৩৫) ও মা মীরা আফরোজ সাথী (৩০)। তারা সবাই উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাসরুল হোসাইন একটি টোবাকো (তামাক) কোম্পানির সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন। গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কোম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। তিনি ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না। টাকার জন্য কোম্পানি কর্তৃপক্ষ তাকে চাপ দিচ্ছিলো। এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ নানা বিষয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন।
গতকাল রোববার রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে মেয়েকে তিনি ঘুমের ওষুধ খাওয়ান। পরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরবর্তীতে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া শিশুটির বাবা নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যার চেষ্টা

আপডেটের সময় ০৬:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪