ভিয়েনা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

লালমোহনে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৩৮ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের সহায়তায়, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (১৭ মে) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুপ্রক সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ প্রমূখ।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল জানান, মোট ৩টি পর্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪টি গ্রুপে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (৮ম-১০ম শ্রেণির) শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৪টি গ্রুপের বিতর্কের বিষয়, অভাবই দুর্নীতি বাড়ে না- লোভেই দুর্নীতি বাড়ে। দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মূখ্য। নৈতিক অধ:পতন না অর্থের লোভ দুর্নীতির বিস্তার ঘটায়। দুর্নীতি প্রসারের মূলে রাস্ট্র দায়ী-না সমাজ দায়ী।
বিতর্ক প্রতিযোগিতায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সেগুলো হলো- লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা। দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম পর্বে বিজয়ী ৪টি প্রতিষ্ঠান হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী ৪ দল আগামী ২০মে দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করবে। দ্বিতীয় পর্বে বিজয়ী ২টি প্রতিষ্ঠান আগামী ২৩ মে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪