ভিয়েনা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লালমোহনের ধলীগৌরনগর ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বামী-স্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: আসন্ন ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বামী-স্ত্রী। এরমধ্যে স্বামী মো. রিয়াজ উদ্দিন মাঠে লড়ছেন টেলিফোন প্রতীক নিয়ে। আর স্ত্রী সালমা বেগম লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে। স্বামী-স্ত্রী এখন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

লালমোহন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ শে মে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৫জন। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৬৮৫জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৩৯০জন। এসব ভোটাররা ইউনিয়নের মোট ১৬টি কেন্দ্রে নিজেদের ভোট প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার বিষয়ে স্বামী রিয়াজ উদ্দিন বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি নতুন। যার জন্য স্ত্রীকে দিয়েও মনোনয়নপত্র কিনিয়েছি। তবে যখন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় তখন আমার স্ত্রীকে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বলেছি। তবে সে মনোনয়নপত্র প্রত্যাহার না করে এখন ভোটারদের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছেন।

অন্যদিকে রিয়াজ উদ্দিনের স্ত্রী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালমা বেগম জানান, আমিও ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছি। তবে ভোটাররা যাকে পছন্দ করবেন তাকেই জয়ী করবেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি; ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের ধলীগৌরনগর ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বামী-স্ত্রী

আপডেটের সময় ০৮:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪