ভিয়েনা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

নাজিরপুরে বাস চাপায় যুবলীগ কর্মীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় পরিতোষ রায় (৫০) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ মে) দুপুরে পিরোজপুর ঢাকা আ লিক মহসড়কের নাজিরপুরের রুহিতলা বুনিয়া এলাকার সড়কে।

নিহতের পরিবার ও স্থানীয় সূূত্রে জানা গেছে, পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে ওই সময় তিনি উপজেলা যুবলীগের নেতাদের সাথে যোগাযোগ করতে ভ্যানে করে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের লোকমান হাকিমের ঘের সংলগ্ন স্থানে পৌছলে ঢাকা থেকে আসা পিরোজপুর গামী দোলা পারিবহনের একটি বাস তাকে বহন করা ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী নিহত পরিতোষ রায় যুবলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে বাস চাপায় যুবলীগ কর্মীর মৃত্যু

আপডেটের সময় ০৮:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪