ভিয়েনা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

তৃনমুলের সংবাদকর্মী থেকে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৪৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন একজন তৃনমূলের সংবাদ কর্মী ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজের ওই উপজেলা প্রতিনিধি ও বেসরকারী টিভি চ্যানেল দেশ টিভি ও পরে ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার (০৮ মে) ইভিএমএর মাধ্যমে ওই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯২৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন ওই উপজেলার দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার ঘোড়া প্রতীক নিয়ে ১৮৮৪৮ ভোট পেয়েছেন।

নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন একজন প্রকৌশলী ও বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে তার বড় ভাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল বাশার ও মেঝো ভাই মো. নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে নাজিরপুরে প্রথম মিছিল অনুষ্ঠিত হয়।

এসএম নুরে অলম সিদ্দিকী শাহিন বলেন, তিনি সাধারন মানুষের ভালোবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নাজিরপুর উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করবেন।

এচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃনমুলের সংবাদকর্মী থেকে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন

আপডেটের সময় ১২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪