ভিয়েনা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

লালমোহনে গরমে বেড়েছে লেবুর শরবতের চাহিদা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ৫০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে গত কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ।মানুষকে জীবন-জীবিকার টানে বা গুরুত্বপূর্ণ কাজে বেড় হতে হচ্ছে ঘরের বাহিরে। এতে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহ্য গরমের ভাব কাটাতে সামান্য প্রশান্তির খোঁজে মানুষ ছুটে চলেছেন ভ্রাম্যমাণ লেবু শরবতের দোকানে। লেবু শরবতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বসেছে লেবু শরবতের দোকান। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে এসব দোকানে সকল বয়সের মানুষের ভিড়ও বেড়ছে।

লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের সামনে লেবু শরবত বিক্রেতা মো. হেলাল উদ্দিনের সাথে কথা বলে জানা গেছে, লেবু, চিনি, লবণ মিশ্রিত লেবু শরবত বিক্রি হচ্ছে নানা রকম দামে। এক টুকরো লেবুর রস,চিনি লবণ, আর বরফের ঠান্ডা পানি মিশ্রিত এক গ্লাস লেবু শরবত বিক্রি হচ্ছে দশ টাকায়।

সরেজমিনে উপজেলা লালমোহন বাজারের চৌরাস্তা, উত্তর বাজার, মধ্য বাজারসহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় ভ্রাম্যমাণ লেবু শরবতের দোকান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দোকানে বিক্রি হচ্ছে এই লেবু শরবত। তৃষ্ণার্ত লোকজনরা শরবত পান করে তাদের প্রাণ জুড়াচ্ছেন।

দিন মজুর মো. সেলিম বলেন, এই গরমে দিন মজুরি কাজ করলে অনেক পিপাসা পায় শরীর অনেক ঘেমে যায়, তাই একটু লেবু শরবত খেতে উত্তর বাজার মসজিদের সামনে শরবতের দোকানে এসেছি, শরবত অনেক ভালো খেলে কলিজাটা ঠান্ডা হয়।

মাদ্রাসার শিক্ষার্থী মো. তাজল ইসলাম বলেন, তীব্র গরমে লেবুর শরবত শরীরে অন্যরকম আমেজ নিয়ে আসে। এক গ্লাস পান করলেই প্রশান্তি পাই।
ভ্যান চালক মো. শাহাবুদ্দিন বলেন, এই গরমে ভ্যান চালাতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তখন এই লেবু শরবত খেতে অনেক ভালো লাগে, শরীরও ভালো থাকে।

লালমোহন উত্তর বাজার বাতুর রেদওয়ান জামে মসজিদের সামনে লেবু শরবত বিক্রেতা মো.হেলাল উদ্দিন বলেন, তীব্র গরমে কয়েকদিন ধরে লেবু শরবতের চাহিদা আগের থেকে একটু বেশি বেড়েছে। আগে আমার সারাদিন বিক্রি হতো আটশো থেকে এক হাজার টাকা, এখন তা বেড়ে প্রতিদিন বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গরমে বেড়েছে লেবুর শরবতের চাহিদা

আপডেটের সময় ০৯:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪