ভিয়েনা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

হবিগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৫১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারী-পুরুষ দু’জন প্রাণ হারিয়েছেন। তারা বাড়ির আঙ্গিনায় কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

সোমবার (৬ মে) দুপুরে ও রোববার সন্ধ্যায় এ ঘটনাগুলো ঘটে। মৃতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন, জেলার বাহুবল উপজেলায় সাতপাড়িয়া গ্রামের রহিম মিয়ার ছেলে মাদ্রাসা শিক্ষক দানিছ মিয়া (৫২) ও চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৪৪)।

স্থানীয়রা জানান, দানিছ মিয়া রোববার দুপুরে বাড়ির আঙ্গিনায় থাকা গরু গোহালে ফেরৎ আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, রোববার সন্ধ্যায় হালিমা খাতুন বাড়ির উঠান পরিস্কার করছিলেন। এ সময় তিনি বজ্রাহত হলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষা করে ওই হালিমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা প্রদান করা হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত

আপডেটের সময় ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪