ভিয়েনা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৫২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদ (৫৯) কে গ্রেফতার করেছেন র‌্যাব।

র‌্যাব-৮ শনিবার ( ০৪ মে ) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদ জেলার সদর উপজেলার মৃত শামসুর রহামানের ছেলে।

র‌্যাব জানান, ওই দিন সকাল ১০টার দিকে বরিশাল র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার জেলার বাসাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০১৭ সালের ৫ নভেম্বর ঢাকার তোপখানা এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবা ও কিছু ফেন্সিডিল সহ পুলিশ তাকে গ্রেফতার করেন। ওই মামলায় সে অভিযুক্ত প্রমানিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন।

এ ছাড়া তার নামে ঢাকার মতিঝিলেও দুইটি মাদক মামলা রয়েছে। ওই দুটি মামলায়ও সে সাজাপ্রাপ্ত আসামী। এর আগে ওই সব মামলায় জামিন হলে সে দীর্ঘ দিন নিজের পরিচয় গোপন রেখে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সে অবস্থান করতো। ওই সব মামলায় যাবজ্জীবন সাজা হলে র‌্যাব তাকে খুঁজতে থাকে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময় ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪