ভিয়েনা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৬৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেছেন।

রবিবার সকাল ১০ টা থেকে এই দুই উপজেলায় ৬টি পদে ৩৩জন মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রাজাপুর উপজেলায় চেয়্যারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান ৩টি পদে ৩জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ৩০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। আগামী ২৯ মে এই দুই উপজেলায় সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

ঝালকাঠি কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এমাদুল হক মনির, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আ’লীগ নেতা তরুন সিকদার, এ্যাড. আব্দুল জলিল ও শহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এই উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গৌতম মন্ডল, সাদ্দাম হোসেন, এ্যাড. তরিকুল ইসলাম, শহিদ গোলদার ও উপজেলা বিএনপি পদ থেকে পদত্যাগকারী আব্দুল জলিল মিয়াজির মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজমুন শেফালি বেগম, নাজমুন আক্তার তুলি, বর্তমান ভাইস-চেয়ারম্যান ফাতেমা খানম, শাহিদা আক্তার বিন্দু ও শাহানাজ বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এই উপজেলায় কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জিয়া হায়দার খান, আহসান হাবিব সোহাগ ও নজরুল ইসলাম এই ৪জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে এবং সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভাইস-চেয়ারম্যান পদে জিয়াউল হক আব্দুল্লাহ আল হাসান, জিয়াউল হক লালন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান চন্দ্র শেখর, রামদুলাল তেওয়ারি ও সোহেল আহম্মেদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এই উপজেলায় এই পদে নাছির আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সুমনা পারভীন সুমি, সালমা বেগম, হাফিজা আক্তার পিংকু, নাসরিন সুলতানা মুন্নি, নাসরিন আক্তার এই ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে এবং এই পদে মিসেস পুতুলের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।

বাছাই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ ও জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিসার নির্বাচনের আচরণ বিধি বিষয়ক সার্বিক বিষয়ে প্রার্থীদের অবগত করেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা

আপডেটের সময় ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪