ভিয়েনা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ২০৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের প্রতিপক্ষের হামলায় সৈয়দ রাসেল (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রের সাথে জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল ইসলামের সাথে সম্প্রতি সংঘটিত মারামারির একটি ঘটনা নিয়ে বিরোধ চলছিলো। ওই রিয়াজুলের উপর হামলায় নিহত রাসেল ও তার বন্ধুরা সম্পৃক্ত ছিলো। এনিয়ে বিরোধের জেরে গতমঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাসেল কদমতলা থেকে পিরোজপুরে যাওয়ার কালে রিয়াজুল তার লোকজন নিয়ে রাসেলের উপর হামলা করেন। এতে রাসেল গুরুতর আহত হন। তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবী, নিহত রাসেল ওই দিন দুপুরে উপজেলা পলিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম বায়েজিদ হোসেনের সাথে দেখা করতে ওই এলাকায় যান। সেখান থেকে পিরোজপুর ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি কখনো কোন অন্যায় কাজে জড়িত ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে ও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪