ভিয়েনা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

নাজিরপুরে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ট্রাক চাপায় মো. আল আমিন হাওলাদার (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। তবে দূর্ঘটনাটি ঘটেছে ওই দিন বিকাল পৌনে ৬টার দিকে উপজেলার সরকারী টেকনিকাল কলেজের সামনের সড়কে। নিহত ভ্যান চালক আল-আমিন হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন চিথলিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধকি সূত্রে জানা গেছে, ওই দিন বিকাল পৌনে ৬টার দিকে ওই ভ্যান চালক যাত্রী নিয়ে উপজেলার সদর থেকে চিথলিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে তার ভ্যান উল্টে ভেঙ্গে যায় ও ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যান চালক আল আমিন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ওই ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছিলো। শুনেছি খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

আপডেটের সময় ০৭:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪