ভিয়েনা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

হবিগঞ্জে গরুর ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৪০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • ৬৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েনহাটিতে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমভাগ গ্রামের গয়েনহাটির সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা-কাটাকাটি হয়।

শুক্রবার দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে একটি মাঠে দুই পক্ষের শিশু-কিশোররা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এসময় মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার মধ্যে আবার তর্ক বাধে।

একপর্যায়ে দুই পক্ষের লোকজনের দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী ও বৃদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ বলেন, গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে আজ আবার তর্ক বাধে। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস  

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে গরুর ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৪০

আপডেটের সময় ১০:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪