ভিয়েনা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলার লোকজ সংস্কৃতি নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পরে চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ঝালকাঠির গাবখান মোহনা থেকে শুরু হয়ে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর কলেজ খেয়াঘাট সংলগ্ন পৌর মিনিপার্কে এসে শেষ হবে।

এই নৌকা বাইস প্রতিযোগিতায় ৬৪ মাল্লার ৭টি বাইসের নৌকা অংশগ্রহণ করছেন এবং এদেরকে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে ভাড়ায় আনা হয়েছে। এই প্রতিযোগিতায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ঝালকাঠি পৌরসভা, সদর উপজেলা পরিষদ, ঝালকাঠি চেম্বার অব কমার্স এবং শেখেরহাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নৌকা বাইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

প্রতিযোগীতায় শেখেরহাট ইউনিয়ন পরিষদ প্রথম, ঝালকাঠি সদর উপজেলা দ্বিতীয় এবং ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তৃতীয় স্থান অধিকার করেছে।

হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে  দাড়িয়ে নৌকা বাইস প্রতিযোগীতা উপভোগ করেছে। প্রতিযোগীতা শেষে পৌর মিনি পার্কে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ট্রফি বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল-পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও উপজেলা চেয়ারম্যান খানক আরিফুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও জেলা ও পুলিশ প্রশাসনে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলার লোকজ সংস্কৃতি নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪