ভিয়েনা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

সিরাজগঞ্জে মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করলেন শিক্ষক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • ৪৫ সময় দেখুন

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করেছেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। গুলিতে অভিযুক্ত ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। আহত আরাফাত আমিন তমাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমি ঢাকায় আছি। ওই শিক্ষক মাঝে মধ্যেই অস্ত্র প্রদর্শন করে ক্যাম্পাসে আসেন। যতটুকু জেনেছি, আজ তিনি অসময়ে তার ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা অপারগতা জানান। এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।

অধ্যক্ষ আরও বলেন, এখন ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত আছেন এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, শিক্ষার্থীরা বলছেন এক শিক্ষক এক শিক্ষার্থীকে গুলি করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি একটু উত্তপ্ত রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর ডান পাশের থাইয়ে (পায়ের উপরের অংশ) গুলিটি লেগেছে। তবে ওই শিক্ষার্থীর পকেটে মোবাইল থাকায় তিনি গুরুতর আহত হননি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। আমরা অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে হেফাজতে নেব।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরাজগঞ্জে মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করলেন শিক্ষক

আপডেটের সময় ১১:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪