ভিয়েনা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

বাংলাদেশ ও ইইউ অপতথ্য ও মিথ্যা তথ্য রোধে, একযোগে কাজ করবে – আরাফাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৭ সময় দেখুন

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন অপতথ্য ও মিথ্যা তথ্য রোধে, একযোগে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত 

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অপতথ্য ও মিথ্যা তথ্য মানুষকে ডিজিটাল ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রযুক্তি ব্যবহার করে এসব অপতথ্য ও মিথ্যা তথ্য তৈরি ও প্রচার করা হচ্ছে। “আগামী কিছু দিনের মধ্যে মানুষকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলবে তার মধ্যে অপপ্রচার, মিথ্যা তথ্য ও অপতথ্য অন্যতম। এ ধারণাটা বিশ্বজুড়ে আছে;” বলেন মোহাম্মদ আলী আরাফাত।

এ বিষয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন কীভাবে পারস্পারিক সহযোগিতা করতে পারে, তা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী। এই বিষয়ে বাংলাদেশকে ইইউর সমর্থন, সহযোগিতা এবং অংশীদারিত্বের বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

ইইউ কী ধরনের সহযোগিতা করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আরাফাত জানান, সহযোগিতার মধ্যে থাকবে ধারণা বিনিময় ও প্রযুক্তিগত সহায়তা। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ-বিগ্রহের কারণে সাংবাদিকদের ঝুঁকি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বল উল্লেখ করেন প্রতিমন্ত্রী আরাফাত।

তিনি জানান, ইইউ রাষ্ট্রদূত এ বিষয়ে ইউরোপে বিরাজমান বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। বাংলাদেশে এবিষয়ে কোথায় আরো উন্নতি করা যায় এ বিষয়গুলো নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে। প্রতিমন্ত্রী আরাফাত বলেন, “আমরা অবশ্যই অপতথ্য প্রতিরোধ করতে চাই। তবে, মত প্রকাশের অবাধ স্বাধীনতা ও গণমাধ্যমের অবারিত স্বাধীনতার জায়গা কোনোভাবেই সংকুচিত করে নয়। দুইটিই একসঙ্গে আমাদের করতে হবে।”

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে, ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে অপতথ্যের বিষয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। কারণ, সমস্যাটি বিশ্বজুড়ে সমাধান করা হচ্ছে এবং ইইউও এই বিষয়ে কাজ করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ ও ইইউ অপতথ্য ও মিথ্যা তথ্য রোধে, একযোগে কাজ করবে – আরাফাত

আপডেটের সময় ১০:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪