ভিয়েনা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ইতালিতে শরীয়তপুরবাসীর আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ৫০ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ  ইতালির ভেনিসে বাঙালির ঐতিহ্য পিঠা পর্বেণের বাঙালি সংস্কৃতি ধরে রাখতে প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে বাংলা কৃষ্টি কালচার তুলে ধরতে বাংলার কৃষ্টি কালচার যেন নতুন প্রজন্ম লালন করতে পারে।

২৭ শে জানুয়ারী  শনিবার বিকেল ৪ ঘটিকায় ঢাকা বিরিয়ানী হাউস এর হল রুমে শীতকালীন পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ভেনিসে বসবাসরত শরীয়তপুরবাসী।

উৎসব মুখর ও জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পুরো সময় জুড়ে ভেনিস বাংলা মিউজিকের পরিবেশনায় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগত অতিথিবৃন্দ এবং দর্শনার্থীরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে অনুষ্ঠানে নিয়ে আসেন শরীয়তপুর জেলার প্রবাসী পিঠাশিল্পীরা। এর মধ্যে ছিল পাটিসাপ্টা পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, গোলাপ ফুল পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মুঠি পিঠা, মালাই পিঠা, কলা পিঠা, নারকেল জিলাপি, পুলি পিঠা, পাতা পিঠা, তেলের পিঠা, ঝুড়ি পিঠা, দুধ চিতই, বিবিখানা পিঠা, সেমাই পিঠা, নকশী পিঠা, ফুলঝুরি পিঠা, কলা পিঠা, জিলাপি সহ নানান রকমের বাহারি নকশার পিঠা নিয়ে হাজির হন উৎসবে।

পিঠা উৎসবে বিভিন্ন ধরনের প্রসাধনী স্টল সাজানো হয় ক্রেতারা সেখান থেকে সুলভ মূল্যে ক্রয় করেন। যারা পিঠা বানিয়ে নিয়ে আসছে তাদেরকে উৎসাহিত করতে লটারীর মাধ্যমে সাতজন বিজয়ী কে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল জেলার প্রবাসী বাংলাদেশীরা। সে সময় নবীন এবং প্রবীণের এক মিলন মেলা সৃষ্টি হয়। আগত অতিথীরা বলেন এ ধরনের আয়োজনে মনে হয় যেন আমরা বাংলাদেশে আছি। প্রবাসের দুঃখ কষ্ট এক মুহূর্তের জন্য হলেও ভুলিয়ে দেয়। সে সময় এক টুকরো বাংলাদেশে পরিণত হয় অনুষ্ঠান স্থল।

মোহাম্মাদ উল্লাহ্ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে শরীয়তপুরবাসীর আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪