ভিয়েনা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনসহ তিনটি হলে তালা, ভিসি ও শিক্ষক অবরুদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ৫০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভা‌বিপ্রবি) বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, মান্নান হল এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
শনিবার (২৭ জানুয়া‌রি) বিকেলে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাত সাড়ে আট টায় মান্নন হলে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় তারা প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দেয়।
এসময় শিক্ষার্থীরা আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবী জানান।
শিক্ষার্থীরা জানান, তাদের হলে পর্যাপ্ত পানি সরবরাহ নেই। নেই কোন ইন্টারনেট ব্যবস্থা। আবাসিক শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। একারণে তারা এসব বিষয়ে কর্তৃপক্ষের সাথে কয়েক দফা মিটিং করার পরও এর কোন সমাধান হয়নি। তাই তারা এই দুই হলে তালা দিয়েছেন। দুই হলের মোট ১৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে তিন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়ে ভিসির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। খুব দ্রুত বিষয়টি সমাধান হবে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু হলে ৪০০ জন, শেখ রাসেল হলে ৫৫০ জন এবং মান্নান হলে ৫০০জন শিক্ষার্থী রয়েছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনসহ তিনটি হলে তালা, ভিসি ও শিক্ষক অবরুদ্ধ

আপডেটের সময় ০৭:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪