ভিয়েনা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

সৌদি আরব থেকে ইউরোপে ফেরত ফ্রান্সের বেনজেমা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ৭১ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের ফুটবল ক্লাব আল-ইত্তিহাদের সাথে চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকী থাকলেও ফরাসি এই ফুটবল তারকা ইউরোপে ফেরত আসতে ব্যাকুল।

ফ্রান্সের জাতীয় ফুটবল ও ইউরোপের বিভিন্ন শীর্ষ দলে খেলা বেনজেমা ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দেন। বছরে ৮৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে তিন বছরের জন্য তিনি সৌদির ক্লাবটিতে যান রিয়াল মাদ্রিদ থেকে। সে অনুযায়ী তার চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকী আছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে,চুক্তির মেয়াদ দুই বছর বাকী থাকলেও বেনজেমা ইউরোপে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। কারণ, মরুর দেশটিতে তার মন টিকছে না। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল ও চেলসি.তাদের ফিনিশিংয়ে শক্তি বাড়াতে একজন স্ট্রাইকার দরকার। তারাও নজর রাখছে ফরাসি এই তারকার দিকে। তাইতো সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই তিনি ইউরোপে পাড়ি জমাতে চান।

কিন্তু চেলসি ও আর্সেনালের কি বেনজেমাকে কেনার মতো আর্থিক সামর্থ আছে? তার মতো একজনকে কিনতে গেলে তারা যে আর কোথাও টাকা খরচ করতে পারবে না। এটি মেনেই রিয়ালের সাবেক স্ট্রাইকারকে নিতে ঝুঁকি নিতে হবে। এদিকে সৌদি ক্লাব আল- ইত্তিহাদ তাকে ধারে কিংবা স্থায়ীভাবে এই মাসেই ছাড়তে চাচ্ছে না। তাইতো ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার সমঝোতার পথে হাঁটছেন।

আল-আত্তিহাদ গেল মৌসুমে শিরোপা জিতেছিল। তবে এই মৌসুমে সুবিধা করতে পারেনি তারা। বর্তমানে সৌদি প্রো লীগের পয়েন্ট টেবিলে তারা আছেন সপ্তম স্থানে। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে পিছিয়ে আছে ২৫ পয়েন্টে! আল-ইত্তিহাদে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ২৪ ম্যাচ খেলে বেনজেমা গোল করেছেন ১৫টি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরব থেকে ইউরোপে ফেরত ফ্রান্সের বেনজেমা

আপডেটের সময় ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪