ভিয়েনা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

মারা গেলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ৬৭ সময় দেখুন

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জাতীয় দলের কৃতি খেলোয়াড় ও কোচ হিসাবে জার্মানিকে সমৃদ্ধ করেছেন

ইউরোপ ডেস্কঃ  সোমবার (৮ জানুয়ারী) জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,জার্মানির ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৭৮ বছর বয়সে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করে বলা হয়েছে তিনি গতকাল রবিবার রাতে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন।

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (Franz Beckenbauer) ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির হয়ে দেশবাসীকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ম্যানেজার(কোচ) ছিলেন বেকেনবাওয়ার।

তার মৃত্যুর সংবাদে জার্মানি সহ বিশ্ব ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। জার্মানির সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্রতিভা ছিলেন তিনি। অবিশ্বাস্য কীর্তির জন্য জার্মানির ফুটবল মহলে তাঁকে ডাকা হত ‘দের কাইজার’ (Der Kaiser) বলে। তাঁর এই হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ জার্মানি ও অস্ট্রিয়া সহ সমগ্র ফুটবল বিশ্ব।

তিনি ফুটবলার হিসাবে তো বটেই ম্যানেজার হিসাবেও বিশ্বকাপ জিতিয়েছেন জার্মানিকে। জার্মানি মিডিয়া সংস্থা ডিপিএ-(DPA)কে বেকেনবাওয়ারের পরিবারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পিতা, স্বামী গতকাল রাতে গভীর নিদ্রার মধ্যে পরিবারের সান্নিধ্যে শান্তিতে পরলোকগমন করেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (German Footballer Franz Beckenbauer)। এই মুহূর্তে গোপনীয়তা একান্তভাবে কাম্য।”

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। জার্মানির ফুটবলের প্রপিতামহ ধরা হয় তাঁকে। কোচ এবং ফুটবলার হিসাবে জার্মানির ফুটবলকে বিশ্বমঞ্চে পরিচিতি দিয়েছিলেন “কাইজার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার” অর্থাৎ সম্রাট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

জার্মানি সংবাদ মাধ্যম আরও জানায়,অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মানির বায়ার্ন রাজ্যের ক্লাব বায়ার্ন মিউনিখের (Bayern Munich) রত্ন ছিলেন তিনি। বাভারিয়ান্সদের অজস্র ইউরোপিয় খেতাব এনে দিয়েছিলেন প্রবাদপ্রতিম এই ফুটবলার। জানা গেছে সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই তিনি নানান বার্ধক্য জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ১৯৪৫ সালের ১১ই সেপ্টেম্বর মিউনিখ শহরের অদূরে অবস্থিত গিয়েসলিং শহরে জন্মগ্রহণ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মারা গেলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

আপডেটের সময় ০৮:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪