ভিয়েনা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্য বই বিরতণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মুহাম্মদ আফরুজুল হক টুটুলকে নিয়ে বই বিতরণ করেণ। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ও ২টি পৌর এলাকায় ৫৮৫টি স্কুলের আওতাভূক্ত ৬৬ হাজার ৭৭৪জন শিক্ষার্থীর জন্য ৩ লাখ ২৭ হাজার ৭৪৮ খানা বই চাহিদাভিত্তিক বিতরণ করা হয়েছে। মাধ্যমিক স্তরে ৫১ হাজার ১৪৯জন শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ৪৩ খানা বই চাহিদা রয়েছে। দাখিল ২২ হাজার ৩২৮জন শিক্ষার্থীর জন্য ৩ লাখ ২২ হাজার ৯৪২ খানা বই ও ইবতেদায়ী ২৫ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীর জন্য ১ লাখ ৮৭ হাজার ১০ খানা বইয়ের চাহিদা রয়েছে। মাধ্যমিক স্তরের ইবতেদায়ী শিক্ষার্থীদের ১০০% বই বিতরণ করা হয়েছে এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ৫৬% ও দাখিল শিক্ষার্থীদের মাঝে ৭৩% বই উৎসবের প্রথম দিন পহেলা জানুয়ারী বিতরণ করা সম্ভব হয়েছে। মাধ্যমিক স্তরের ও দাখিলের চাহিদাভিত্তিক অবশিষ্ট বই জানুয়ারী মাসের মধ্যেই ছাপা হয়ে আসবে বলে সংশ্লিষ্ট শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক সকাল সাড়ে ১১টায় ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। এই সময় তার সাথে পুলিশ সুপারসহ সদর উপজেলার নির্বাহী অফিসার অনুজা মন্ডল উপস্থিত ছিলেন। এই বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ইউনুচ। এরপরে জেলা প্রশাসক সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে গিয়ে বই বিতরণ উৎসবে অংশ নিয়ে বই বিতরণ করেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্য বই বিরতণ

আপডেটের সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪