ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

ঝালকাঠিতে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।

শনিবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষ্যে অভিজ্ঞতার বিনিময়ের জন্য মেলার আয়োজন করা হয়েছে।

ঝালকাঠি শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শামিম হোসেন ও সোনালী ব্যাংক ঝালকাঠি শাখা ব্যবস্থাপক দেবাশীষ কুন্ডু অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন।

আলোচনা সভা শেষে মেলা চত্বর থেকে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। মেলায় ২০টি ষ্টলে বিভিন্ন ব্যাংক, ঝালকাঠি ও বিসিক শিল্প নগরীর শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। টিটিসির পক্ষ থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে সবোর্চ্চ রেমিট্যান্স পাঠানো সরওয়ার হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় আসা শিল্প প্রতিষ্ঠানগুলিতে ৬০জনকে চাকুরি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত দেয়া হয়েছে এবং ২২০জন চাকুরিপ্রার্থী তাদের টিটিসিতে জমা দিয়েছেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস

আপডেটের সময় ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩