ভিয়েনা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

শৈলকুপায় সতন্ত্র প্রার্থী দুলালের পথসভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৬৫ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায়  উপজেলার ১২ নং নিত্যানন্তনপুর ইউনিয়নের আশুরহাট নতুন বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বাবলু রহমানের সভাপতিত্ব ও মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী পথসভায় বক্তারা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম দুলালকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন , আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল ভোটারদের উদ্দেশ্য বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে শৈলকুপার জনপদ থেকে মারামারি হানাহানি নির্মূল করার চেষ্টা করবো। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, প্রশাসন কঠোর আছে,আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। কেউ বাধা দিলে তার জায়গা হবে জেলখানায়।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় সতন্ত্র প্রার্থী দুলালের পথসভা

আপডেটের সময় ০৩:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩