ভিয়েনা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

স্টকহোম বাংলাদেশ দূতাবাসে চিত্র প্রদর্শনী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সুইডেনের স্টকহোম বাংলাদেশ দূতাবাসে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে সুইডেনে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে।

‘এক্সপ্রেশন অব বাংলাদেশ: অ্যা জার্নি থ্রো কালারস’ নামের এই প্রদর্শনীটি স্টকহোমের শিল্পপ্রেমীদের বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ প্রদান করেছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন রাষ্ট্রদূত মেহ্দী হাসান। তিনি সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব এবং আন্তঃ-সাংস্কৃতিক সমঝোতা বৃদ্ধিতে শিল্পের তাৎপর্যের ওপর জোর দেন। প্রদর্শনীতে অংশগ্রহণ করেন কূটনীতিক, বিদেশি অতিথি, শিল্প উৎসাহী, স্থানীয় কমিউনিটির সদস্য এবং দর্শকরা।

দূতাবাসে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের প্রাণবন্ত চেতনা ও ঐতিহ্যকে প্রতিফলিত করে এমন চিত্রকর্ম প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্য। এছাড়া দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস এই শিল্প প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদার করার পাশাপাশি দেশে বিদ্যমান শিল্প প্রতিভাকে তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানটি শিল্প সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক যোগাযোগ ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্টকহোম বাংলাদেশ দূতাবাসে চিত্র প্রদর্শনী

আপডেটের সময় ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩