ভিয়েনা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী হবিগঞ্জে র‍্যাব-৯’র অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

মন্ত্রী-এমপির হলফনামা যেন ‘আলাদিনের চেরাগ কাহিনী’: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: এবারের নির্বাচনে ক্ষমতাসীন এমপি-মন্ত্রী ও নেতাদের হলফ নামায় সম্পদের হিসাব ‘আলাদিনের চেরাগের কাহিনীর মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হলফনামার হিসাব তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আসন্ন একদলীয় পাতানো নির্বাচন উপলক্ষে তাদের মন্ত্রী-এমপি-ডামি-উচ্ছিষ্টভোগী স্বতন্ত্রদের হলফনামা পড়লে মনে হয় যেন আরব্য উপন্যাসের বিখ্যাত ‘আলাদিনের চেরাগের’ কাহিনী পড়ছিলাম। কারোটা দেখলে মনে হয় ‘সাদ্দামের বেহেশতে’ তারা বসবাস করছেন। তাদের বাড়ি-গাড়ি, বিদেশে অভিজাত এলাকায় এপার্টমেন্ট-ডুপ্লেক্স সব কিছু মিলেই মনে হয় যেন তারা ‘সাদ্দামের বেহেশতে’ বসবাস করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নিশিরাতের ভোট ডাকাত সরকারের ৫ বছর থেকে ১৫ বছরের মন্ত্রী-এমপি ও তাদের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ নয় বট গাছ হয়েছেন। তাদের স্ত্রী-সন্তান-শাশুড়িরাও টাকার কুমিরে পরিণত হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত হলফনামা তুলে ধরে তিনি বলেন, একেকজনের সম্পদ ২০০ গুন, ৩০০ গুন, ৪০০ গুন ৫০০ গুন, কেউ আবার পাঁচ বছরে ৭০০ গুন সম্পদেরও মালিক হয়েছেন। দশ বছর আগে যে মন্ত্রীর হলফনামায় হাজারের ঘরে ছিল বার্ষিক আয়; তিনিও এখন কোটি কোটি টাকার মালিক।

এ সব অর্থ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন একেবারেই নিরব, অন্ধ বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুদককে দলকানা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তাদের কাজ হলো খুঁজে খুঁজে বিএনপি এবং ভিন্নমতের ব্যক্তিদের ঘায়েল করা। রাজনৈতিক নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে এই তথাকথিত স্বাধীন প্রতিষ্ঠানটিকে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, ৯টি মামলায় ৯২৮ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মন্ত্রী-এমপির হলফনামা যেন ‘আলাদিনের চেরাগ কাহিনী’: রিজভী

আপডেটের সময় ০৮:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩