ভিয়েনা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির রাঙ্গামাটি সফর স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রাঙ্গামাটির সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তিন দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলায় অবস্থিত পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল তার।

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরের স্থগিত করার চিঠি হাতে পেয়েছি। এর আগে রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।’

উল্লেখ্য, রাষ্ট্রপতির সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা প্রশাসন এবং রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই পাঁচ দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির রাঙ্গামাটি সফর স্থগিত

আপডেটের সময় ০৮:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩