ভিয়েনা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে চিকিৎসার জন্য যেতে পারলেন না মেজর (অব.) হাফিজ উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৪৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ চিকিৎসার জন্য ভারতে যেতে পারলেন না বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের তারিখ ছিল।

মেজর (অব.) হাফিজ উদ্দিন চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে যেতে চাইলে মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।

মেজর হাফিজের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসার জন্য আজ দুপুরে দিল্লি যাওয়ার কথা ছিল মেজর হাফিজের।  কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে চিকিৎসার জন্য যেতে পারলেন না মেজর (অব.) হাফিজ উদ্দিন

আপডেটের সময় ০২:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩