ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৫৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এ নায়িকা আপিল করলে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার (১১ ডিসেম্বর)  নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি হয়। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে মাহির আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন। এর আগে এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনে আসেন মাহি।

জানা গেছে, আপিল তথ্যে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহির নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। তার আপিল নম্বর ১৭৯/২০২৩।

এর আগে গত ৩ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চিত্রনায়িকা মাহির মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

আপডেটের সময় ১২:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩