ভিয়েনা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সমগ্র বিশ্ব – ইইউ প্রতিনিধিদল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত

ইবিটাইমস ডেস্কঃ বুধবার(২৯ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, সমগ্র বিশ্ব বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায়। তিনি আরও বলেন, ‘আমরা আশা করি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সমগ্র বিশ্বও এটি দেখতে চায়।

এ সময় তিনি আরও বলেন, ‘বৈঠকে সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তাঁর টিম খোলামেলা আলোচনা করেছে। সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি।’ এ সময় তিনি কোনো প্রশ্ন নিতে চান না বলেও মন্তব্য করেন।

তবে সাংবাদিকরা ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হোয়াইটলি বলেন, ‘না। ধন্যবাদ।’ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার উপস্থিত ছিলেন।

তাছাড়াও অন্যদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সমগ্র বিশ্ব – ইইউ প্রতিনিধিদল

আপডেটের সময় ০৬:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩