ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার সুমন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) তার সমর্থকরা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের কাছ থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।

এ বিষয়ে ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় স্বতন্ত্র প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেয়ে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।

চুনারুঘাট ও মাধবপুর নিয়ে হবিগঞ্জ-৪ আসন গঠিত। আসনটিতে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার সুমন

আপডেটের সময় ০৭:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩