ভিয়েনা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

পিরোজপুরে ৩ টি আসেনর দু’টিতেই জাতীয় পাটির হেভীওয়েট প্রার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৭১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের দু’টিতেই জাতীয় পাটি ( জাপা, এরশাদ ) হেভিওয়েট প্রার্থী ঘোষন করেছেন। আসন দু’টি হলো পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) ।

জাতীয় পাটির বনানীর দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই প্রার্থীদের নাম এ ঘোষনা করেন।

জানা গেছে, নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী এই তিন উপজেলা নিয়ে পিরোজপুর-১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬৭ হাজার ৩৭ জন যার মধ্যে পুরুষ হল ১ লক্ষ ৮৬ হাজার ৩ শত ৬ জন আর বাকী হল ১ লক্ষ ৮০ হাজার ৭ শত ৩১ জন মহিলা ভোটার রয়েছেন।

এ আসনে পিরোজপুর জেলা জাতীয় পাটি সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নজরুল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে।

নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৪ হাজার ৫১৩ জন যার মধ্যে পুরুষ ১ লক্ষ ৯২ হাজার ৮৩৫ জন আর বাকী হল ১ লক্ষ ৯১ হাজার ৬৭৮জন মহিলা ভোটার রয়েছেন। এ আসনে জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমান খলিলকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

আর পিরোজপুর-৩ আসনটি মঠবাড়িয়া উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লক্ষ ২৩ হাজার ৪৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ৯৬৭ জন আর বাকী হল ১ লক্ষ ১০ হাজার ৪৭৪ জন মহিলা ভোটার রয়েছেন।

এ আসনে জাতীয় পাটি চেয়ারম্যানের আর এক উপদেষ্টা পরিষদের সদস্য মাসরেকুল আজম ররিকে মনোনয়ন দিয়েছে দলটি । এর আগে এই আসনের এমপি ছিলেন জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ডাক্তার রুস্তুম আলী ফরাজী। তিনি ওই আসনের চারবার সংসদ সদস্য ও একবারে উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ৩ টি আসেনর দু’টিতেই জাতীয় পাটির হেভীওয়েট প্রার্থী

আপডেটের সময় ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩