ভিয়েনা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

তারেককে নেতা মানেন না এমন অনেকে নির্বাচনে আসবেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১২৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপিতে তারেক রহমানকে নেতা হিসেবে মানতে পারেন না, এমন অনেকে নির্বাচনে আসবেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে তথ্য আছে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, নির্বাচনে আসার জন্য ইতোমধ্যে তাদের অনেক নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন। বিএনপির বর্তমান নেতৃত্ব দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়াও বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়েই ভোট হবে। কে নির্বাচনে এলো না, বা কে কী বললেন, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই। সবাই নিজেদের প্রার্থীকে বিজয়ী করার চিন্তা করছেন।

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করে না। এগুলো করলে জনসমর্থনের চেয়ে বিএনপির ভাগ্যে ধিক্কার জুটবে ।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেককে নেতা মানেন না এমন অনেকে নির্বাচনে আসবেন

আপডেটের সময় ০৭:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩