ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মাগুরায় নৌকা পেলেন সাকিব, নড়াইলে মাশরাফিই ভরসা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ছাড়া নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে মনোনয়ন দিয়েছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসন থেকে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাকিব। গত ১৮ নভেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। শেষ পর্যন্ত জন্মস্থান মাগুরা থেকেই নৌকার টিকিট পেয়েছেন এই তারকা অলরাউন্ডার।

এ ছাড়া মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাগুরায় নৌকা পেলেন সাকিব, নড়াইলে মাশরাফিই ভরসা

আপডেটের সময় ০২:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩