ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৫৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে রংপুরের ৩৩টি, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

তিনি বলেন, আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই। হয়তো আসবে পরবর্তীতে। বলেন, বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের প্রক্রিয়া মাত্র শুরু। এর আগেও অনেক নির্বাচন হয়ে গেছে। কিন্তু এর আগে যে অবরোধটা ডাকা হয়েছিল সেই অবরোধের কি কোনো ইতি হয়েছে? অবরোধ ডেকে প্রত্যাহার করার নজির কি আছে? সেটা তো আমাদের মনে নেই।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় তো আছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজশাহী রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৮:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩