ভিয়েনা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

বিএনপি নির্বাচনে আসলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে সে ক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট ও সুনামগঞ্জের স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‍্যাব, পুলিশ ও বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনী আমেজ থাকে৷ তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান আগেও ছিল, এখনো আছে।

বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি এমন প্রশ্নে ইসি আনিছুর বলেন, নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি নির্বাচনে আসলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

আপডেটের সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩