ভিয়েনা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় তা যাচাই করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘কে কতদূর দৌঁড়াতে পারেন এবং জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় তা জানতে আসুন নির্বাচনে অংশ গ্রহণ করি।’

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে নগরীর তেজগাঁওস্থ এলাকায় দলের ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের আগে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে এ কথা বলেন। তিনি নির্বাচন বানচালের যে কোনো ষডযন্ত্রের বিরুদ্ধেও সতর্ক করে দেন।  শেখ হাসিনা সতর্ক করে বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না। যদি তা করেন, তাহলে এর পরিণতি কারো জন্য ভালো হবে না।’

প্রধানমন্ত্রী অন্যান্য রাজনৈতিক দলকেও আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন । নির্বাচনে অংশ নিতে যে সব দল ঘোষণা দিয়েছে, সে সব দলগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আমি আপনাদের সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ, আগামী সাধারণ নির্বাচন যে অবাধ ও নিরপেক্ষ হবে তাতে কোনো সন্দেহ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তা নিশ্চিত করার জন্য তিনি বারবার নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন করব। এক্ষেত্রে আমরা কোন হস্তক্ষেপ করব না। আমরা চাই নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করুক।’ তিনি আরও বলেন, তাদের ভোট চুরির দরকার নেই, কারণ আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে।

সরকার প্রধান বলেন, তাই আমরা আত্মবিশ্বাস নিয়ে নির্বাচনে অংশ নেব। তিনি দেশবাসীকে আত্মবিশ্বাসের সাথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি আপনার ইচ্ছে মত ভোট দিতে পারেন।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি দেশবাসীকে জাতির সেবায় আরেকবার পরিবর্তন আনতে আমার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায় কারণ, তাদের দুই শীর্ষ নেতা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বে কেউ নেই। তিনি আরো বলেন, তারেকের বিরুদ্ধে এফবিআই সাক্ষ্য দিয়েছে এবং কানাডিয়ান পুলিশ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাক্ষ্য দিয়েছে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি অতীতের মতো মনোনয়ন বাণিজ্য করতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ০৮:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩