ভিয়েনা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভোলা-৩ আসন আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান সোহেল। আওযামীলীগের মনোনয়ন বিক্রির ২য় দিন রবিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তরুণ এ প্রার্থী।

মো. রাকিব হাসান সোহেল বলেন, আমি ও আমার পরিবার জন্মসূত্রে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর কার্যনির্বাহী সদস্য পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

আমার জীবনটা কেটেছে আওয়ামীলীগের রাজনীতির সাথে। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার গ্রামের বাড়ী ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে। আমার বাবা বর্তমানে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাবা চেয়ারম্যান এবং আমি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি থাকার সুবাধে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)বিশেষ ভাবে পরিচিত এবং এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। সেই চিন্তা থেকে ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি ভোলা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইব। মনোনয়নের বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিব এবং শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার জন্য আজীবন কাজ করে যাব।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-৩ আসন আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল

আপডেটের সময় ০২:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩