ভিয়েনা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

মোমবাতির আলোয় লালমোহনে ডিগ্রী পরীক্ষা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ৬৮ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে মোমবাতির আলোতে পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের ১০৯ জন পরীক্ষার্থী। শুক্রবার উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল শিফটে অনুষ্ঠিত সিভিক এডুকেশন-১ বিষয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।
জানা যায়, শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পূর্বনির্ধারিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকালে সাড়ে ৪ টা পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) লালমোহন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ও বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলো অন্ধকার হয়ে যায়। এ জন্য ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধার্থে মোমবাতির ব্যবস্থা করেন। ওই মোমবাতির আলোতেই শুক্রবার সকাল শিফটের পরীক্ষা শেষ করেন পরীক্ষার্থীরা।
এ বিষয়ে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুজ্জ জাহের বলেন, আবহাওয়ার কারণে পরীক্ষার হল অন্ধকার হয়ে যায়। যার জন্য পরীক্ষার্থীদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। একটু সমস্যা হলেও পরীক্ষার্থীরা ভালো ভাবেই তাদের পরীক্ষা শেষ করতে পেরেছেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোমবাতির আলোয় লালমোহনে ডিগ্রী পরীক্ষা

আপডেটের সময় ০৬:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩