ভিয়েনা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কারাবন্দি মির্জা ফখরুলের সঙ্গে স্ত্রী ও মেয়ের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ফাইল ছবি

ইবিটাইমস ডেস্ক: কারাবন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিএনপির মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা বাসা থেকে রান্না করা খাবারও নিয়ে যান।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগারে বিএনপির মহাসচিবের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে দেখা করেছেন। তবে বিএনপির মহাসচিব মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন তিনি।

গত ২৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই থেকেই কারাগারে বন্দি রয়েছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারাবন্দি মির্জা ফখরুলের সঙ্গে স্ত্রী ও মেয়ের সাক্ষাৎ

আপডেটের সময় ০৯:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩