ভিয়েনা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৫১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শেষ হবে।

সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীরা ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন, যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য যে,১৯৬৭ সাল থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

তাবলিগের শীর্ষ মুরুব্বি ভারতের প্রখ্যাত মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

আপডেটের সময় ১০:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩