ভিয়েনা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রহসনের তফসিল দেশকে আরও গভীর সংকটে ফেলবে : নুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৪৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রহসনের তফসিল দেশকে আরও গভীর সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই সরকারের পরামর্শে নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে। এ তফসিল দেশকে আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলবে। এর দায় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।

তিনি বলেন, সরকারের অনুগত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের তফসিল প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে গণ-আন্দোলন গড়ে তুলে এই প্রহসনের তফসিল ও দলকানা নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান ও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বিরোধী শীর্ষ নেতৃবৃন্দকে জেলে বন্দি ও রাজনীতির মাঠ অসমতল রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা নির্বাচন কমিশনের তামাশা ছাড়া আর কিছু নয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রহসনের তফসিল দেশকে আরও গভীর সংকটে ফেলবে : নুর

আপডেটের সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩