ভিয়েনা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আসন্ন নির্বাচনের তফসিল এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা পর তিনি বঙ্গভবনে যান। সাক্ষাৎ শেষে রাত ৯টা ১২ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন জি এম কাদের।

সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে জাপা চেয়ারম্যান বলেন, কয়েক দিন আগে রাষ্ট্রপতি আমাকে টেলিফোনে করেছিলেন, আজকে আবার ফোন করে বললেন, ফ্রি থাকলে আসেন। তাই মনে করলাম আজকে দেখা করে আসি।

জি এম কাদের আরও বলেন, সাক্ষাৎটি সৌজন্য ছিল। আনুষ্ঠানিক কোনো বৈঠক ছিল না। তফসিলের বিষয়ে কোনো আলাপ হয়নি।

উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

আপডেটের সময় ০৮:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩