ভিয়েনা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

তফসিল নিয়ে বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ফাইল ছবি

ঢাকা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সোমবার আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকরা এ বিষয়ে নির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু মাসের প্রথমার্ধের আরও কয়েকদিন বাকি আছে, সে পর্যন্ত অপেক্ষা করুন। এর আগে, গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা।

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তফসিল নিয়ে বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

আপডেটের সময় ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩