ভিয়েনা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগে পদত্যাগ পরে তফসিল, দাবি না মানলে পরিণতি ভয়ঙ্কর : রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১০৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবি উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচন করার জন্য উন্মাদ, উদ্ভ্রান্ত হয়ে গেছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেয়ার পায়তারা শুরু করেছে।

সরকারকে হুশিয়ারি দিয়ে রিজভী বলেন, এই তফসিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিন, এই দলদাস নির্বাচন কমিশন বাতিল করুন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে লাগাতার সরকারের সহিংস হুংকারে দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ চরম আতঙ্কে আছে। রিজভী বলেন, যারা দেশপ্রেমিক, যারা আওয়ামী লীগের দুঃশাসন-দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২০ জনকে গ্রেপ্তার এবং বিভিন্ন মামলায় ১৩ হাজার ৫০ জন অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলেও রিজভী জানান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগে পদত্যাগ পরে তফসিল, দাবি না মানলে পরিণতি ভয়ঙ্কর : রিজভী

আপডেটের সময় ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩