ভিয়েনা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুই দেশের আলেমদের মূল্যায়ন করতেন -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ৫১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে দেশে আলেম সমাজ যথাযথ মূল্যায়ন পেয়েছেন। তিনিই দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামিক শিক্ষা ব্যাস্থা বিস্তারে পদক্ষেপ নিয়েছেন। তারই কন্যা শেখ হাসিনা দেশের আলমদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে কওমীয়া শিক্ষা ব্যবস্থাকে সাধারন শিক্ষার সমমর্যদা সহ দেশের আলেমদের বিনা খরচে হজ্জ করার সুযোগ প্রদান করেছেন। কিন্তু বিএনপি-জামায়াত মুখে আলেমদের কথা বললেও তারা এমন কোন মর্যদা বা সুযোগ দান করেন নি’।

শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম-ওলামা নেতাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন,‘ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করেন। যেখান থেকে মানুষ কুরান-হাদিস শিক্ষা সহ ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। হাতে মদের গ্লাস ও মুখে বিসমিল্লাহ বলে ইসলামের খেদমত করা হয় না। একটি গোষ্ঠি ইসলামের শুভাকাঙ্খি দাবী করে আ’লীগ ও শেখ হাসিনাকে ইসলাম বিদ্বেষী বলে প্রকন্ডা চালায়। কিন্তু ওই গোষ্ঠি ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলার কোন ধরনের প্রতিবাদও করে নি। কিন্তু শেখ হাসিনা এর প্রতিবাদ সহ সংসদে নিন্দা প্রস্তাব করেছেন’।

উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার সাতকাছিমা জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ হাফেজ মাওলামা মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া মাদরাসার মুহতামিম মাও: মো. নূরুল হক, লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহম্মেদ, পিরোজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও: মীর মোহাম্মাদ ফারুক আব্দুল্লাহ প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুই দেশের আলেমদের মূল্যায়ন করতেন -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০১:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩